জয়নগরে শুট আউট।খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য।ঘটনায় এক অভিযুক্তকে উত্তেজিত জনতা পিটিয়ে মারে বলে অভিযোগ।
বাড়ির কাছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হন জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর। তিনি বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি। মৃত সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর ওই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান। গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়নগর…
